শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

করোনার এই সময়ে জ্বর হলে

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৭ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

করোনার এ সময়ে জ্বর হলেই দুশ্চিন্তা ঘিরে ধরছে। এখন আবার ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। কাজেই এখন জ্বর হলে করোনা ও ডেঙ্গু—উভয়ের কথাই মাথায় রাখতে হবে। এ ছাড়া আরও নানাবিধ কারণে জ্বর হতে পারে, যেমন টাইফয়েড, চিকুনগুনিয়া, সিজনাল ফ্লু অথবা শরীরে ইনফেকশন ইত্যাদি।

কাজেই জ্বর হলে উপসর্গ লক্ষ করুন। জ্বরের পাশাপাশি করোনা রোগীদের অন্যান্য যে উপসর্গ থাকে, সেগুলো হলো শুকনা কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, সর্দি, স্বাদ বা ঘ্রাণের পরিবর্তন, ডায়রিয়া অথবা অস্বাভাবিক দুর্বলতা। অন্যদিকে ডেঙ্গু রোগীদের জ্বর হয় সাধারণত অনেক বেশি, ১০২-১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত ওঠে। সঙ্গে থাকে অসম্ভব গাব্যথা, পিঠে ব্যথা, চোখের চারপাশে ব্যথা ও গায়ে লালচে ভাব।

করণীয়
প্রথম ধাপ: জ্বর দেখা দিলে অন্যদের থেকে আলাদা হয়ে একটি কক্ষে নিজেকে আবদ্ধ করে ফেলতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, হাঁচি-কাশি থাকলে রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। রোগীর কক্ষে প্রবেশ করলে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে।

দ্বিতীয় ধাপ: চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। এ ছাড়া সরকারের কিছু হটলাইন নম্বর আছে, সেগুলোও ব্যবহার করতে পারেন। চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে এবং ওষুধ সেবন করতে হবে।

তৃতীয় ধাপ: রোগীর সুষম খাবার নিশ্চিত করতে হবে। প্রতিদিনের খাদ্যতালিকায় যেন থাকে ফলমূল, শাকসবজি, মাছ-মাংস, ডিম ও দুধ। বিশেষ করে ভিটামিন সি–সমৃদ্ধ ফল খেতে হবে।

চতুর্থ ধাপ: প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পর্যন্ত তরল পান করতে হবে। ডেঙ্গু, করোনা অথবা যেকোনো জ্বরে পানীয় পান করাটা খুবই জরুরি।

পঞ্চম ধাপ: রোগীকে কিছু সতর্কসংকেত সম্পর্কে জেনে রাখতে হবে। এসব সতর্কসংকেত হলো তীব্র শ্বাসকষ্ট, তীব্র বুকব্যথা, অস্বাভাবিক দুর্বলতা, অসংলগ্ন কথা, পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন ৯৪-এর নিচে চলে আসা, অনবরত বমি, তীব্র পেটব্যথা অথবা মুখ, নাক ও দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা হাসপাতালে যেতে হবে।

অনেকে জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়া শুরু করে দেন। মনে রাখতে হবে, কিছুতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া চলবে না। কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office