সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া ব্যবসা নিয়ন্ত্রণমুক্ত করতে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে : এনবিআর চেয়ারম্যান গ্রেফতার বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী গভর্নরের সঙ্গে বৈঠকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী বাজেট ভোক্তাবান্ধব, তবে সুফল নির্ভর করবে বাস্তবায়নের ওপর : ক্যাব বাজেট বাস্তবায়নে দরকার দূরদর্শিতা, দক্ষতা ও স্বচ্ছতা : এফবিসিসিআই
Advertise with us

করোনায় তিন মাসের মধ্যে রেকর্ড ৩৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনায় মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জনে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭৪ জন।

শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৫ জন নারী। তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একদিনে ২৪ হাজার ৬৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৯৭১ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ৩৩ হাজার ৯২২ জনে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office