শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

যুক্তরাজ্যে করোনার তৃতীয় টিকার অনুমোদন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৫৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাজ্যে করোনার তৃতীয় টিকার অনুমোদন

ফাইজার ও অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের পর এবার তৃতীয় ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

দেশটিতে শুক্রবার এই ভ্যাকসিনটি অনুমোদন পেয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে এই ভ্যাকসিনটিও ফাইজারের মতোই কার্যকর হবে। খবর বিবিসির।

যুক্তরাজ্যে মডার্নার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর ‘শুভ সংবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

এ বিষয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, এটা আরেকটি ভালো খবর যে আমাদের কাছে এই মারাত্মক রোগটির বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও একটি হাতিয়ার যুক্ত হলো।

এদিকে গত ৪ জানুয়ারি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের পর সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি শুরু করেছে দেশটি। যুক্তরাজ্যে বেড়ে চলা করোনার সংক্রমণ মোকাবিলায় জোরদার করা হচ্ছে টিকাদান কার্যক্রম।

আগামী তিন মাসে এক কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়তে পারে বলে আভাস দেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office