শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

কর্মকর্তা-কর্মচারীদের অচেতন করে ব্যাংক লুটের চেষ্টা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

কুমিল্লার চান্দিনায় কৃষি ব্যাংকের একটি শাখার চারজন কর্মকর্তা-কর্মচারীকে অচেতন করে ব্যাংকটি লুটের চেষ্টা করে দুর্বৃত্তরা। বুধবার রাত ৮টায় চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বদরপুর বাজারের কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন- ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা নওশের আলী (৫৫), ক্যাশ কর্মকর্তা আরিফুজ্জামান (৩১), কর্মকর্তা ফেরদৌস আলম (৩২), নিরাপত্তাপ্রহরী আমির হোসেন (৩২)।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তা আরিফুজ্জামান জানান, অন্যান্য দিনের তুলনায় বুধবার কাজের প্রচুর চাপ থাকায় সেগুলো সামাল দিতে আমরা তিনজন কর্মকর্তা ও একজন প্রহরী ব্যাংকে কাজ করছিলাম। রাত অনুমান ৮টার দিকে আমার চোখ-মুখ অন্ধকার করে বমি বমি ভাব লাগছিল। এ সময় দেখি বাকিরা কেউ টেবিলেই মাথা রেখে ঘুমিয়ে পড়ছে, আবার কেউবা বমি করছে। পরে আমি আর কিছুই বলতে পারব না।

ব্যাংক ম্যানেজার রুহুল আমিন জানান- আমি সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংক থেকে বের হই। ওই সময় বিদ্যুৎ না থাকায় জেনারেটর চলছিল। রাত ৮টার দিকে নৈশপ্রহরী রফিকুল ইসলাম এসে দেখেন নিরাপত্তাপ্রহরী আমির হোসেন বমি করে অজ্ঞান হয়ে পড়ে আছেন। ভিতরে গিয়ে দেখেন বাকিদেরও একই অবস্থা। তাৎক্ষণিক আমাকে ফোন করে বিষয়টি জানান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বুধবার বিকাল থেকে বদরপুর বাজারের পাশে একটি মাহফিল চলছিল। সেই সুবাদে সন্ধ্যার পর বাজার অনেকটাই জনশূন্য ছিল। আমরা ধারণা করছি, অজ্ঞানপার্টি সবাইকে অচেতন করে লুট করার চেষ্টা করেছিল। যথাসময়ে আমাদের ব্যাংকের নৈশপ্রহরী আসায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এতে আমাদের ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।

চান্দিনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান, যে চারজনকে আনা হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত সঠিকভাবে তাদের অজ্ঞান হওয়া ও বমি করার কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, খরব পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। লুটের কোনো আলামত এখনো আমরা পাইনি। আহত সবার সঙ্গে পৃথকভাবে কথা বলেছি। যারা বমি করেছেন তাদের নমুনা সংগ্রহ করেছি। আমাদের তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office