| বৃহস্পতিবার, ২৭ মে ২০২১ | প্রিন্ট | ৫২২ বার পঠিত | পড়ুন মিনিটে
দুর্দান্ত মায়াবী রাত
সৈয়দা শাহানাজ পারভীন
প্রচন্ড গরমের রাত ছিলো
অসংখ্য নক্ষত্রে ধরনী আলোকিত,
সারারাত বিছানায় ভিজে শরীর লেপ্টে ছিলো
হাত পাখাটা নেড়ে নেড়ে শীতল হবো কতো?
হঠাৎ মৌসুমীবায়ু শুরু হলো
জানালার বাতাসে বিছানা এলোমেলো,
উড়ে যেতে চেয়েছিলো ঘরের বাহিরে।
মনে হলো আধো আধো ঘুমের ভিতর
হয়তো— স্বপ্নের মধ্যে ভেসে চলছি।
মাথার বালিশ আঁকড়ে ধরে
তারার কোল ঘেঁষে শোঁ শোঁ হাওয়া,
সমুদ্রের গর্জন সফেদ ফেনাদের নৃত্য
আছড়ে পড়ছে তীরের কোলে।
বিজলী চমকে উঠছে
মনে হলো প্রেমের মায়াবী রাত!
রাগ- অনুরাগের পৃথিবীর চমৎকার রূপ
সমস্ত ঘুমন্ত নক্ষত্রেরা জেগে উঠেছিল,
আকাশ ভরা নক্ষত্রের প্রেমের জ্যোতি।
পৃথিবীর সমস্ত প্রিয় মুখ গুলো কি ঐ নক্ষত্র
বার বার প্রশ্ন করেছি, কোন উত্তর মেলেনি।
আলো অধাঁরির রাতে প্রেমিকের আহবান
ঝলমলে নক্ষত্রেরা কেন না বলেছিলো?
নক্ষত্রের ঘর বদলের খেলা
খসে পড়েছিল অজানা অপ্রাপ্তির আহ্বানে?
শান্ত হলো বেপরোয়া বাতাস
জ্যোৎস্নায় জ্বলজ্বল করছিলো বিশাল আকাশ!
এমন আশ্চর্য রাত
গভীর জয় প্রকাশের জন্য কি আসবে?
প্রেমোময় গম্ভীর আমোদীয় আড়ষ্টতা,
অভিভূত কি করবে নক্ষত্র মন্ডলীকে?
কাল রাতে বিরামহীন
আলোক রশ্নির গৃহে প্রবেশ,
সাঁই সাঁই ক’রে,এলোমেলা হাওয়া
অজস্র মমতা ময় প্রকৃতির অাভাস।
সজীব কোমল পরশের উচ্ছ্বাসে,
জীবনের দুর্দান্ত এক মায়াবী রাতে!
আমার হৃদয় পৃথিবী কেঁপে উঠেছিলো,
দুরন্ত বালিকার বিরামহীন ছুটে চলার মতো।