শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কাদের মির্জার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পর পরই বসুরহাটে আরেক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বসুরহাট রূপালী চত্বর-সংলগ্ন সাংবাদিক প্রতিনিধি গিয়াস উদ্দিন রনির ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মারধর করেছে কাদের মির্জার সমর্থকেরা। এ সময় কাদের মির্জা নিজেই গালমন্দ করতে করতে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যান।

সাংবাদিক গিয়াস উদ্দিন অভিযোগ করেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি তাঁর ইলেক্ট্রনিক্স পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে পাশে দাঁড়িয়েছিলেন। এমন সময় দোকানের সামনের সড়ক দিয়ে কাদের মির্জা যাওয়ার সময় তিনি তাকে সালাম দেন। এ সময় কাদের মির্জা তাকে গালমন্দ করে সামনের দিকে এগিয়ে আসেন। এক পর্যায়ে কাদের মির্জার সঙ্গে থাকা তার কয়েকজন অনুসারী তাকে (গিয়াস উদ্দিন) কয়েকটি কিল-ঘুষি দেন। এ সময় তার হাতে থাকা দুইটি মোবাইল ফোন সেট রাস্তায় পড়ে গেলে তারা নিয়ে যায়।

গিয়াস উদ্দিন অভিযোগ করেন, এ ঘটনার পর হুমকির মুখে তার দোকান থেকে চলে যেতে বাধ্য হন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবেন কি না তাও সিদ্ধান্ত নিতে পারছেন না বলে উল্লেখ করেন সাংবাদিক গিয়াস উদ্দিন।

এ ঘটনায় বাংলাদেশ সাংবাদিক সমিতিসহ জেলার সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করছেন।

এ ব্যাপারে জানতে আবদুল কাদের মির্জাকে ফোন করলে এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান, মির্জা কাদের সাহেব রেস্টে আছেন। তাকে ফোন দেয়া যাবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office