শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

কুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহত

  |   সোমবার, ০২ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কুষ্টিয়ার ঝাউদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আহতদের মধ্যে আটজনকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ মে) ইফতারির আগে ঝাউদিয়া ইউনিয়নের আস্থানগর গ্রামে ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস এবং ফজলু মণ্ডল গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত ব্যক্তিরা হচ্ছেন-মৃত হোসেন আলীর ছেলে কাশেম (৫০), দাদি মণ্ডলের ছেলে লাল্টু (৩০), আব্দুল মালিথার ছেলে রহিম (৫০) ও আফজাল মণ্ডলের ছেলে মতিয়ার (৪০)।

সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের আঘাতে ওই চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত চারজনের মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখাছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office