শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

এই গরমে মোবাইল-ল্যাপটপ যেভাবে সুরক্ষিত রাখবেন

তথ্যপ্রযুক্তি ডেক্স   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৫০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এই গরমে মোবাইল-ল্যাপটপ যেভাবে সুরক্ষিত রাখবেন

সংগৃহীত ছবি

তীব্র গরমে পুড়ছে দেশ। এতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। কিন্তু কাজ তো করতেই হবে। এখন কাজের প্রধান ভরসা কম্পিউটার, ল্যাপটপ। এছাড়া প্রতিক্ষণের সঙ্গী মোবাইল ফোন তো আছেই।

এই গরমে অতিরিক্ত ব্যবহারে বৈদ্যুতিক এই যন্ত্রগুলোও গরম হয়ে ওঠে। মোবাইল গরম হয়ে নষ্ট হতে পারে। একই অবস্থা ল্যাপটপ, কম্পিউটারেও। গরমে কীভাবে খেয়াল রাখবেন এসব ইলেকট্রনিক ডিভাইসের?

ফোন, ল্যাপটপ বা কম্পিউটার অতিরিক্ত গরম হলে যা করবেন :

» মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে যদি মনে হয় ডিভাইসটি অতিরিক্ত গরম হচ্ছে, তাহলে ব্যবহার বন্ধ রাখুন। চার্জে বসিয়ে কাজ না করাই ভালো। হয় তাহলে চার্জ থেকে খুলে ফেলুন। এতে ডিভাইসটির ব্যাটারি ও সফটওয়্যার ঠাণ্ডা হওয়ার সময় পাবে।

» মোবাইল ফোন যদি গরম হতে থাকে, সবার প্রথমে উচিত ব্রাইটনেস কমানো। ফোনটির ফ্লাইটমোড অপশন চালু করলে মোবাইলের তাপমাত্রা কমতে থাকবে।

» সরাসরি রোদ থেকে ডিভাইসগুলোকে দূরে রাখাই শ্রেয়। যতটা সম্ভব ঠাণ্ডা জায়গায় রেখে ব্যবহার করা উচিত। মোবাইল ফোনের ক্ষেত্রে কভারটি খুলে দিতে পারেন। ল্যাপটপ গরম হলে তা উল্টে রাখলেও কিছুটা ঠাণ্ডা হবে ডিভাইসটি।

» বিশেষ করে ল্যাপটপ, টিভির ক্ষেত্রে অতিরিক্ত কুলিং প্যাড লাগাতে পারেন। তাতে সেই ফ্যানগুলো ডিভাইসগুলিকে ঠাণ্ডা রাখতে পারবে।

ডিভাইসে যদি আগুন ধরে যায় তাহলে যা করবেন :

» আগুন লাগার পরে যদি সম্ভব হয়, তাহলে প্লাগ থেকে ডিভাইসটির চার্জার খুলে দিন। বড় কোনও ইলেকট্রনিক যন্ত্র হলে সবার আগে প্রধান সুইচটি বন্ধ করে দিন।

» যদি আগুনের তীব্রতা কম হয় ও নিজেই নিয়ন্ত্রণে আনার মতো হয় তাহলে তা নেভানোর চেষ্টা করুন। তবে ভুলেও জল ব্যবহার করবেন না। কারণ, জল বিদ্যুতের সুপরিবাহী হিসাবে কাজ করে। যা বড় ক্ষতি ডেকে আনতে পারে।

» যদি আগুন ছড়িয়ে পড়ে ও আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কোনও ঝুঁকি না নিয়ে দমকল বা আপৎকালীন নম্বরে ফোন করুন।

» আগুন লাগা ডিভাইসটি ব্যবহার না করাই ভালো। পরবর্তীতে তা থেকে বড় ক্ষতির সম্ভাবনা থাকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office