শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

এক হাজার টাকার লাল নোট বাতিলের বিষয়টি গুজব: বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ মে ২০২২   |   প্রিন্ট   |   ৩২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এক হাজার টাকার লাল নোট বাতিলের বিষয়টি গুজব বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মে) এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ফেসবুকে যেটি ছড়িয়ে দেয়া হয়েছে এটির কোনও ভিত্তি নেই। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনও নির্দেশনা জারি করেনি। তিনি সাধারণ মানুষকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেন।

এর আগে ‘এক হাজার টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সময়সীমা এই মাসের ৩০ তারিখ পর্যন্ত। এরপরে এই নোট আর চলবে না’ এ ধরনের একটি গুজব ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যম এ ধরনের খবর প্রচার করেছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে এটি ভুয়া।

যা লেখা আছে ওই ভুয়া নির্দেশনায়-

জামালপুরের কৃষি ব্যাংকের নামে ফেসবুকে ঘুরছে একটি ভুয়া নির্দেশনা। বিশেষ দৃষ্টি আকর্ষণ শিরোনামে সেই নির্দেশনায় বলা আছে, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে একহাজার টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা ৩০ মে ২০২২। এরপর আর কোনও এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং ৩০ মে তারিখ দুপুর ১২ টার মধ্যে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমা দানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

সেই নির্দেশনা আরও বলা আছে, ‘পরবর্তী দিন হতে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office