শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদার শাররীক অবস্থা স্থিতিশীল, পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০২ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হাসপাতালে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক টিমের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ‘ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেডিকেল বোর্ডের সদস্যরাও দেখেছেন। তারা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন’।

বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থার বিষয়ে জানতে চাইলে শনিবার এ কথা বলেন জাহিদ হোসেন। তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোববারও পরীক্ষা হবে। এরপর মেডিকেল বোর্ডের সদস্যরা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এসময় বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

এর আগে শুক্রবার জাহিদ হোসেন বলেছিলেন, ‘ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে। তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজও পরীক্ষা হয়েছে। শনিবার ১ মে উপলক্ষে সবকিছু বন্ধ থাকবে। এরপর রোববার কিছু পরীক্ষা করানো হবে। তারপর তার মেডিকেল বোর্ডের সদস্যরা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

খালেদা জিয়াকে হাসপাতাল থেকে কবে বাসায় নেওয়া হবে- এ প্রশ্নের জবাবে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, এটা বলা তো মুশকিল। কারণ পরীক্ষা এখনও চলছে। আর কিছু পরীক্ষা করানো হবে। এরপর মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।

 

গত মঙ্গলবার রাতে কিছু পরীক্ষা করানোর জন্য খালেদা জিয়া গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে আসেন। পরে হাসপাতালে তার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষা করার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office