শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু বলেছেন, ইতিহাস বলে কোনদিন পতিত স্বৈরাচার এদেশে ফিরে আসবে না। সুতরাং যারা বলছে ডিসেম্বরে আসছে, সেই দু:স্বপ্ন ভুলে যান, এরা বাংলার মাটিতে আর আসবে না।

বিএনপি সরকার যতদিন থাকবে সৈরাচারের আগমন এদেশে হতে দেয়া হবেনা। যে স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের আর ফিরে আসার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাস এর বাস্তব স্বাক্ষী। তাই ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না। এছাড়া পদবিধারী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণের সুযোগ পাবে না বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা বিএনপি আয়োজিত সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের নেতৃত্বে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

সংসদ সদস্য শওকতুল ইসলাম আরো বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসীদের আক্রমণ থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পারবে। তবে আওয়ামী লীগের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ নেয়নি। তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

 

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনা মিছিলে আরো উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভুঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক বকুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, বিএনপি নেতা সরোয়ার আলম বেলাল, জহিরুল ইসলাম খান খসরু, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, বিএনপি নেতা সুরমান আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ফারহান মুবিন, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মৌসুম সরকার, সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office