শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার নগদ টাকার পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্স খোলার পর পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী গণনার সময় এসব স্বর্ণালংকারের সন্ধান মেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৭টার দিকে মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সে পাওয়া বিপুল পরিমাণ টাকা ও অন্যান্য সামগ্রী গণনার জন্য নেওয়া হয়। গণনার একপর্যায়ে স্বর্ণের চামচ ও বাটি পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি এমন ব্যতিক্রমী সামগ্রী পাওয়ায় ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

উল্লেখ্য, ৪ মাস ২৪ দিন পর শনিবার পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এবার দানবাক্স থেকে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এসব টাকা গণনার কাজ চলছে। দুপুর পর্যন্ত গণনা করা ১০ কোটি টাকা রূপালী ব্যাংকে পাঠানো হয়েছে।

সকালে দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office