শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৩ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব না। তিনি আরও বলেছেন, খালেদা জিয়া যেসব রোগে আক্রান্ত, সেগুলোর চিকিৎসার জন্য মানসম্মত হাসপাতাল দেশে নেই।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ বুধবার সকালে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর স্মরণসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সরকার খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন জামিনপ্রাপ্য হলেও তিন বছর ধরে কারাগারে আছেন। এ সময় তাঁর কোনো চিকিৎসা হয়নি।’

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সরকার খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়ে তাঁকে জেলে নিয়েছে। খালেদা জিয়া বাইরে থাকলে আওয়ামী লীগ সরকারের তল্পিতল্পা থাকবে না।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঠিক কী ধরনের শারীরিক জটিলতার কারণে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা চিকিৎসকেরা জানাননি।

খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত–চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনা থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় দুই মাস তিনি সিসিইউতে ছিলেন। গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office