শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়ার ছবি দিলে কি অনুষ্ঠানটি সার্বজনীনতা হারিয়ে ফেলতো’

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

খালেদা জিয়া

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিএনপির বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারে দলীয় চেয়ারপারন খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যে ব্যাখ্যা আয়োজকরা দিয়েছেন তাতে অসন্তোষ প্রকাশ করেছেন চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান।
তিনি মনে করেন, সার্বজনীনতার দোহাই দিয়ে খালেদা জিয়ার ছবি ব্যানারে না দিয়ে তাকে হেয় করেছে আয়োজক কমিটি। তিনি প্রশ্ন রাখেন, জিয়াকে যারা মানেন, তাদের কাছে কি খালেদা জিয়া অগ্রহণযোগ্য?
তিনি বলেন, কেবল খালেদা জিয়ার নাম বা ছবি দিলেই অনুষ্ঠানটি সার্বজনীনতা হারিয়ে ফেলতো, এমন কথা ম্যাডামের প্রতি খুবই অবজ্ঞাসূচক ও অসৌজন্যমূলক। এ ধরণের দুঃখজনক উক্তি করা উচিত হয়নি।
বিএনপির চেয়ারপাসনের প্রেস সচিব আরও বলেন, আমি খুব বেদনার সঙ্গে বলতে চাই, রাজনীতিতে উদারতা খুব ভালো, কিন্তু নতজানুতা নয়। প্রতিপক্ষের সমালোচনার মুখে ছাড় দিয়ে নিজের নেতা-নেত্রীকে ছোটো করে সার্বজনীন হবার চেষ্টার নাম রাজনীতি নয়, আত্মসমর্পণ। তিনি নিজ দলের নেতাদের আত্মসমর্পণ ও আত্মবিনাশের এ পথ ছাড়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে এসব কথা বলেন মারুফ কামাল খান।
প্রসঙ্গত, সোমবার রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গৃহীত বছরব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনীর ব্যানারে দলের চেয়ারপারসনের ছবি না থাকায় নেতাকর্মীরা অবাক হন। এ নিয়ে দলটির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office