শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়া ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ দাবি মির্জা ফখরুলের

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার মাঠে

খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন করেন, ‘তিনি (খালেদা জিয়া) মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবেন? যারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারতে পালিয়ে গিয়েছিল, তারা মুক্তিযোদ্ধা হবে?’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, তখন খালেদা জিয়া ক্যান্টনমেন্টের (সেনানিবাস) বাসায় তাঁর দুই শিশুপুত্র তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ছিলেন। ওই সময় অষ্টম বেঙ্গলের সেনারা চলে এসে বলেছিল, “পাকিস্তানি সেনারা বলছে অস্ত্র সমর্পন করতে। আমরা অস্ত্র সমর্পণ করব কি না?’’ তিনি সেদিন বলেছিলেন, ‘‘তোমাদের অধিনায়ক মেজর জিয়ার নির্দেশ ছাড়া তোমরা কোনো অস্ত্র সমর্পণ করবে না।’’ সেই দিন থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমি যখন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বললাম, তখন আওয়ামী লীগের লোকেরা ভীষণ বেজার হয়ে গেলেন। তাঁরা বকাবকি শুরু করলেন। এমনকি একজন নামকরা মুক্তিযোদ্ধা বললেন, হায় আল্লাহ, তিনিও মুক্তিযোদ্ধা!’

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়া অবশ্যই মুক্তিযোদ্ধা। সেদিন সেনাবাহিনীকে না বলার মধ্য দিয়ে ও চট্টগ্রাম থেকে ঢাকায় এসে আত্মীয়ের বাসায় থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। একপর্যায়ে মির্জা ফখরুল প্রশ্ন করেন, ‘তিনি মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবেন? যারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারতে পালিয়ে গিয়েছিল, তারা মুক্তিযোদ্ধা হবে?’

মির্জা ফখরুল বলেন, ‘যখন গণতন্ত্রকে হরণ করে এরশাদ সামরিক শাসন জারি করল, যখন সবাই ভেবে নিয়েছিল বিএনপি শেষ, গণতন্ত্র শেষ, তখন এই নেত্রী (খালেদা জিয়া) স্বাধীনতা-সার্বভৌমত্ব আর গণতন্ত্রের পতাকাটা হাতে নিয়েছিলেন। দীর্ঘ ৯ বছর তিনি গ্রামেগঞ্জে, হাটে-ঘাটে, পথে-প্রান্তরে এই গণতন্ত্র পুনরুদ্ধারের গান গেয়ে বেড়িয়েছেন। তিনি উড়ে এসে জুড়ে বসেননি বা মিড নাইট নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেননি। রাজপথে সংগ্রাম করে এরশাদকে উৎখাত করে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘৩০ ডিসেম্বর আমরা ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করছি। ২০১৮ সালে ৩০ ডিসেম্বরের ভোট আগের রাতে হয়ে গিয়েছিল। ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরে পেতে চাই। এই হাসিনা সরকারকে যদি আমরা সরাতে না পারি, তবে দেশের স্বাধীনতা-সার্বভোমত্ব বিপন্ন হবে। এই সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই যত দিন পর্যন্ত এই সরকারকে সরাতে না পারছি, তত দিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের আন্দোলন চলবে, চলবে।’

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, জাহাঙ্গীর আলম, বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office