শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

খুলনায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকী ছবি।

খুলনায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মো. নাঈমুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নগরীর খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। সোমবার (২৯ মার্চ) বেলা ১২টায় নগরীর ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সোমবার বেলা ১২টার দিকে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট পুরাতন টিটি কলেজ রোডস্থ যোগিপোল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ আনিসুর রহমানের অস্থায়ী কার্যালয়ের সামনে রাস্তার উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শেখ আনিসুর রহমানের নৌকা মার্কার পোস্টার দেখে নাঈমুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, মো. শাহিনসহ অজ্ঞাতনামা ৩/৪ জন প্রধানমন্ত্রীর ছবিকে উদ্দেশ্য করে কটূক্তি করে ও বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া ব্যর্থ রাষ্ট্র, সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন ঘটাবে বলে উচ্চস্বরে হুংকার দেয়।

এসময় স্থানীয় জনগণ প্রতিবাদ করলে আসামিরা তাদের উপর চড়াও হয়ে আক্রমণ করে এবং ব্যবসায়ী মো. কোরবান আলীর নিকট থাকা ৬ হাজার ৫২০ টাকা ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়। একপর্যায়ে জনতা নাঈমুর রহমানকে আটক করলে তার সঙ্গে থাকা বাকিরা পালিয়ে যায়। পরবর্তীতে নাঈমুর রহমানকে পুলিশে হস্তান্তর করা হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. জাহাঙ্গীর কবির খান বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে খানজাহান আলী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

এ ব্যাপারে খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, আসামি নাঈমুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্য আসামিদেরকে আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office