শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

গাড়ি চালকদের আরও সচেতন হতে হবে: পরিবেশমন্ত্রী

সারাদেশ ডেস্ক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, ‘শব্দদূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে গাড়ি চালকদের আরও সচেতন হতে হবে। অযথা হর্ণ বাজানো বন্ধ করতে হবে। শহরগুলোর যানজট কমিয়ে আনতে এবং আধুনিকায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।’

শনিবার মৌলভীবাজার পৌরসভা ও জেলা পুলিশের আয়োজনে বেঙ্গল কনভেনশন হলে আধুনিক শহর ও সড়ক ভাবনা শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় মৌলভীবাজার পৌরসভাকে আধুনিক শহর ও সড়ক ভাবনা নিয়ে সিলেট রেঞ্জের ডিআইজির পক্ষে একটি খসড়া প্রস্তাবনা বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office