শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

চট্টগ্রামে পুলিশ-শ্রমিক সংঘর্ষ: গুলিতে নিহত ৫ জনের পরিচয় পাওয়া গেল

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৭ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ২৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহত ৫ শ্রমিকের নাম পরিচয় জানা গেছে। নিহতরা হলেন রনি (২২), আহমেদ রেজা (১৮), শুভ (২৪) ও মো. রাহাত (২২), হাবিবুল্লাহ (১৯)।

এদিকে ঘটনাস্থলে ৪ জন নিহত হলেও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবুল্লাহ মারা যান।

এরমধ্যে রাহাত কিশোরগঞ্জ জেলার ফালু মিয়ার পুত্র। নিহত বাকি ৪ জনের ঠিকানা এখনো জানা যায়নি। নিহতরা সবাই বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ছিলেন। এদিকে নিহতদের খোঁজে হাসপাতালে ভিড় করছেন তাদের স্বজনরা।

শনিবার সকাল ৮ টা নাগাদ শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করলে ‘এস আলম’ কতৃপক্ষ তা আদায়ে অস্বীকৃতি জানালে আন্দোলন করতে থাকে শ্রমিকরা।

পরে পুলিশ আন্দোলন থামানোর চেষ্টা করলে এক পযার্য়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ বাধে। এতে পুলিশের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলে অন্তত ৫ জন নিহত ও শতাধিক আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office