শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বান্দরবান সদর হাসপাতালের টয়লেটে ডায়রিয়া রোগীর ঝুলন্ত লাশ

অনলাইন ডেস্ক:   |   শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৪৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

লাশ প্রতীকি ছবি।

বান্দরবান সদর হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নিতে আসা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়ছে হাসপাতালের টয়লেট থেকে। শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বান্দরবান সদর থানার পুলিশ হাসপাতালের মহিলা ওয়ার্ডের টয়লেট থেকে বিউটি দাশ নামের ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) কানন চৌধুরী জানান, হাসপাতাল কর্তৃপক্ষের ফোনে পুলিশ সেখানে যায়।

এ সময় টয়লেটের পানির পাইপের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
নিহত বিউটি দাশ বান্দরবান পৌরসভার কালাঘাটা এলাকায় তার স্বামী-সন্তানের সঙ্গে একটি ভাড়া করা ঘরে বসবাস করতেন। তার স্বামীর নাম চন্দন দাশ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডায়রিয়ার রোগী হিসেবে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে এই নারী হাসপাতালে ভর্তি হন। তার সঙ্গে পুত্র ঋত্বিক দাশ ছিল। শুক্রবার দুপুরে বাথরুমে গিয়ে ফিরে না আসায় মাকে খুঁজতে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে সে চিৎকার করে। পরে বিষয়টি জেনে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office