শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরে ট্রাক্টরে ধান তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, নিহত ১

অনলাই ডেস্ক:   |   মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ৪৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ট্রাক্টরে ধান তোলা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নায়েব উল্লাহ (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের নারী, শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের একটি চরে এ ঘটনা ঘটে।

নিহত নায়েব উল্লাহ (৪৬) বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের শানু মিয়ার ছেলে। নিহতের লাশ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে ঝড়, শিলাবৃষ্টি ও সুনামগঞ্জের উজান থেকে আসা পানিতে নাসিরনগর উপজেলার হাওর এলাকার কৃষকদের ধানের জমি তলিয়ে যায়। একইভাবে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের কৃষকদের অনেক ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। আজ বিকেল সাড়ে চারটার দিকে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃষক জালাল মিয়া হাওর থেকে ধান কেটে নৌকায় করে উপজেলার অনিতপুর চরে নিয়ে যান। এ সময় চরে একই ইউনিয়নের শ্রীঘর গ্রামের জুনাইদ মিয়া একটি ট্রাক্টর নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জালাল তাঁর কাছে এগিয়ে যান। ধান ট্রাক্টরে করে বাড়ি নিয়ে যেতে জুনাইদের সঙ্গে কথা বলেন জালাল। ৫০০ টাকার বিনিময়ে ধান বহনে রাজি হন জুনাইদ। এরপর ট্রাক্টরে ধানের আঁটি তোলা শুরু করেন জালাল। কিন্তু পাঁচ মিনিট পরে জুনাইদ অতিরিক্ত ধানের আঁটি ট্রাক্টরে বোঝাই করা যাবে না বলে জালালকে জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে জুনাইদ আহত হন।

এলাকার বাসিন্দারা আরও জানান, দুজনের হাতাহাতির বিষয়টি দুই গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে ওই চরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শ্রীঘর গ্রামের নায়েব উল্লাহ নিহত হন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে প্রথমে নাসিরনগর থানা-পুলিশ ও পরে জেলা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মারজিয়া বেগম (৭), সালমা বেগম (৫০), আবদুল করিম (৪৫), মহসিন মিয়া (১৫), জুনাইদ (১১), এনামুল হক (৪০), মিজান মিয়া (৩০), আফজাল মিয়া (২০), দিপু মিয়া (২০), দানা মিয়া (২৮), মো. আরমান (২২), মহসিন মিয়া (১৯) ও সফিকুল ইসলাম (২৮)। তাঁরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, হাওর থেকে কেটে আনা ধান চর থেকে ট্রাক্টরে তোলা নিয়ে কৃষক জালাল ও ট্রাক্টরচালক জুনাইদের মধ্যে কথা–কাটাকাটি হয়। জালাল আরও বেশি ধানের আঁটি ট্রাক্টরে তুলতে চেয়েছিলেন। কিন্তু চালক জুনাইদ অতিরিক্ত ধানের আঁটি ট্রাক্টরে বোঝাই করতে রাজি হননি। একপর্যায়ে দুজনের পক্ষ নিয়ে শ্রীঘর ও আশুরাইল গ্রামের লোকজন চরের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

হাবিবুল্লাহ সরকার আরও বলেন, সংঘর্ষে শ্রীঘর গ্রামের নায়েব উল্লাহ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন বলে ধারণা করা যাচ্ছে। তাঁর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office