শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চিত্রনায়ক রিয়াজকে ফোন দিয়ে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : চিত্রনায়ক রিয়াজ

চলচ্চিত্র অভিনয়শিল্পীদের পরিচিতি সভায় চিত্রনায়ক রিয়াজ জানান তাঁকে কে বা কারা অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দিয়েছেন। এ সময় তাঁকে ফোন দিয়ে বলা হয়েছে, এফডিসিতে এলে তাঁকে হত্যা করা হবে। যেসব নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে, সেগুলো সংরক্ষণ করে রেখেছেন এই নায়ক।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না। বিগত কয়েক দিন আমার এই ফোনে অনেক রকম নম্বর থেকে ফোন আসছে। যে নম্বরগুলো জীবনে কখনো দেখিনি। ফোন দিয়ে বলে, এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত–পা ভেঙে ফেলবে। আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি। যত দূর ব্যবস্থা নেওয়ার, আমি নিয়েছি। আমি সবার সামনে বলতে চাই, সেসব নম্বর মুঠোফোনে সেভ করা আছে। আজ আমি বলতে চাই, আমি রিয়াজ শুদ্ধ মানুষ, আমার তো দূরের কথা, আমার শিল্পী সমিতির একজন মেম্বরের কিংবা এফডিসিতে যে ঝাড়ু দেন, তাঁরও যদি কিছু হয়, আমরা দেখে নেব। এফডিসির মাটি অন্যায় সহ্য করে না।’

kanchan-nipon-2 (1)

অনুষ্ঠানে প্যানেলের পক্ষে সরব ছিলেন সদস্যরা ছবি: সংগৃহীত

২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচন অনুষ্ঠিত হবে এফডিসিতে। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরও সতর্ক হতে বলেন রিয়াজ। এই নির্বাচনে ইলিয়াস কাঞ্চন–নিপুণ পরিষদকে বেছে নিতে ভোটারদের অনুরোধ করেন রিয়াজ। তিনি বলেন, ‘আপনি যখন ভোট দিতে আসবেন, তখন রিকশা, উবার বা আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, কে যোগ্য, তাঁকে ভোট দিন। এই ভোট এফডিসিতে পরিবর্তন আনবে। এই এফডিসিতে আর কোনো অন্যায় করতে দেওয়া হবে না। এই এফডিসি কোনো অহংকার সহ্য করে না। যাঁরা এখানে বিশৃঙ্খলা তৈরি করতে চান, তাঁদের হাত কত বড়, সেটা দেখতে চাই। ভোট দিয়ে আপনারা আমাদের মূল্যায়ন করুন। কারণ, আমরা এফডিসির পরিবর্তন চাই।’

kanchan-nipon1

কাঞ্চন–নিপুন প্যানেলের সদস্যরা ইমনের ক্যামেরায় ছবি: সংগৃহীত

সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ প্যানেলের প্রার্থীদের আজ মঙ্গলবার ছিল পরিচিতি সভা। বেলা ৩টা পর শুরু হয় এই সভা। অনুষ্ঠানে প্যানেলের পক্ষে সরব ছিলেন সদস্যরা। এবারের নির্বাচনে এই প্যানেল থেকে সহসভাপতি হিসেবে নির্বাচন করবেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন অভিনেতা আজাদ খান। কার্যনির্বাহী পরিষদে আছেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, কেয়া, পরীমনি, জেসমিন, সাংকোপাঞ্জা, গাংগুয়া।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office