শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

চুয়াডাঙ্গার বাঁশবাগানে মিলল ৯ স্বর্ণের বার

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চুয়াডাঙ্গার বাঁশ বাগানে মিলল ৯ স্বর্ণের বার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঁশবাগান থেকে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা সীমান্তের চাকুলিয়া গ্রামের মাঠের একটি বাঁশ বাগান থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সীমান্তে ফুলবাড়ী ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. শহিদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দিনগত রাতেচুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারি ধরতে ওই এলাকায় অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তবে অভিযানের একপর্যায়ে ফুলবাড়ি সীমান্তের চাকুলিয়া গ্রামের বাঁশবাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office