শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

জবি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস

শিক্ষা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চক্রাকার বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাসটির মাধ্যমে আগামী রোববার থেকে এই সার্ভিস দেওয়া হবে।

প্রতিদিন দুপুর ও সন্ধ্যায় নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে বাসটি। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক, বাংলামোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসবে।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা দ্বিতল বাসটি দুপুর দেড়টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে। বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে দয়াগঞ্জ, সায়েদাবাদ, খিলগাঁও রেলগেট, মালিবাগ, মৌচাক, বাংলামোটর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুলিস্তান হয়ে আবারও ক্যাম্পাসে ফিরে আসবে।

চক্রাকার বাস সার্ভিস চালুর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি এতে যাদের ক্লাস আগে শেষ হয়, তাদের আর প্রতিনিয়ত বাস সার্ভিসের জন্য অপেক্ষা করতে হবে না। আবার যেসব শিক্ষার্থী উন্মুক্ত লাইব্রেরিতে পড়াশোনা করেন, তাদের জন্যও সুবিধা হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে চক্রাকার বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী রোববার থেকে বাসটি চালু হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office