শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজনি+হটস্টারের খবরটি ভুয়া, অ্যামাজনে থাকতে পারেন চঞ্চল

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

‘তকদীর’ ওয়েব সিরিরেজ পর ‘কারাগার’ ওয়েব সিরিজ নিয়ে তুমুল আলোচনায় অভিনেতা চঞ্চল চৌধুরী। এর বাইরে ‘হাওয়া’ ছবির সাফল্য তো রয়েছেই। সব মিলিয়ে চঞ্চল চৌধুরীর বৃহস্পতি এখন তুঙ্গে। ঠিক এই সময়ে গতকাল খবর ছড়ায় ডিজনি প্লাস হটস্টারে তাকে নিয়ে কাজ করবে। বলিউডের ‘মুন্না ভাই’ সিনেমা সিরিজে অভিনয় করবেন তিনি।

খবরটি অবশ্যই এমনি এমনিই ছড়ায়নি। এক ফেসবুক পোস্টে চঞ্চলকে নিয়ে কাজের আগ্রহ দেখান ডিজনি+হটস্টারের হেড অব ক্রিয়েটিভ কমিউনিকেশনস অফিসার হুজেফা কাপাডিয়া। সেখানে জানানো হয়, চঞ্চল চৌধুরীতে মুগ্ধ তিনি। শিগগিরই কাস্টিং টেবিলে দেখা হচ্ছে তাদের। ‘মুন্না ভাই’ সিরিজেরও চঞ্চলকে রাখার ইঙ্গিত রাখেন।

ওই অ্যকাউন্ট থেকে চঞ্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগও নাকি করা হয়। তবে তিনি আসলে ডিজনি তিনি আসলেই ডিজনি+হটস্টারের চিফ অপারেটিং অফিসার কি না সে বিষয়ে কোনো খোঁজ নেননি চঞ্চল চৌধুরী। তবে এ অভিনেতা জানালেন কয়েকজন গণমাধ্যম কর্মী জানানোর পর খোঁজ নিয়ে তিনি ওই অ্যকাউন্টটি আর দেখতে পাননি।

তবে ডিজনি প্লাস হটস্টারের বিষয়টি ভুয়া হলেও মঙ্গলবার চঞ্চল চৌধুরী নিজেই দিলেন আরেক নতুন খবর। জানালেন, ভারতের দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ এর দ্বিতীয় সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ওয়েবের প্রথম সিজন মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইমে। জানা গেল এই সিরিজের দ্বিতীয় সিজনে খল চরিত্রে চঞ্চল চৌধুরীকে ভাবা হচ্ছে।

চঞ্চল চৌধুরী বলেন, ‘পাতাল লোক’ যে কাজের বিষয়টি এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে। নিশ্চিত করে আমি কিছুই বলতে পারছি না। তবে কাস্টিং অ্যাজেন্সি আমাকে নিয়ে ভাবছে এটা বলতে পারি।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office