শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

তিস্তা ব্যারেজ: পানি বিপৎসীমার নিচে, কিন্তু অর্ধশতাধিক গ্রাম প্লাবিত

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

তিস্তা ব্যারেজে হঠাৎ পানি বৃদ্ধির ফলে বাংলাদেশের অনেক গ্রাম তলিয়ে গেছে।

ভারত কর্তৃপক্ষ তিস্তা ব্যারেজের গাজলডোবা অংশের সবগুলো গেট খুলে দেয়ার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এছাড়া হঠাৎ পানি বৃদ্ধি এবং প্রবল পানির তোড়ে তিস্তা ব্যারেজের বাংলাদেশ অংশের স্পার বাঁধ এবং সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা যাচ্ছে।

ভারত তিস্তা ব্যারেজের গেট খুলে দেয়ায় তিস্তা নদীর বাংলাদেশ অংশে হঠাৎ পানি বৃদ্ধি হয়ে বুধবার বিপৎসীমা ছাড়িয়ে যায়। এক পর্যায়ে কর্তৃপক্ষ ‘রেড অ্যালার্ট’ জারি করে। রেড অ্যালার্ট জারি করা হলে নিচু এলাকা থেকে মানুষজন ও গবাদিপশু সরিয়ে নেবার আদেশ দেয় কর্তৃপক্ষ।

তবে বৃহস্পতিবার সকাল ৬টায় তিস্তা নদীতে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আসফাউদদৌলা।

“সেখানে মধ্যরাত থেকেই পানির প্রবাহ কমতে শুরু করেছে। আজ আরো কমবে বলে আমরা আশা করছি।” তবে তিনি জানিয়েছেন, পানির তোড়ে তিস্তা ব্যারেজের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২৫০ মিটারের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙ্গন দেখা দিয়েছে অনেকগুলো জায়গায়।

এছাড়া বাঁধ রক্ষার জন্য নদীতে যে স্পার দেয়া হয়, তাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

মি. দৌলা বলেছেন, তিস্তা নদীতে ২১টি স্পার রয়েছে, এর মধ্যে ছয়টি ভেঙে গেছে বুধবার দিনের মধ্যে।

tista1

তিস্তা নদীর তীরবর্তী একটি প্লাবিত গ্রাম

এর আগে পানি বৃদ্ধি পাওয়ার ফলে তিস্তা নদী তীর সংলগ্ন এবং কাছাকাছি গ্রাম বিশেষ করে লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর জেলার ৫০টির মত গ্রাম তলিয়ে গেছে।

এই মৌসুমে সেখানকার মানুষ ধান, ভুট্টা, আলু, পেঁয়াজ আবাদ করে।

স্থানীয় মানুষেরা বলছেন, আকস্মিক পানি উঠে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

নীলফামারীর জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী বলেছেন, তার জেলার চারটি ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া তিস্তার পাড় ঘেঁষে থাকা গ্রামের মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছিল বুধবার।

সকাল থেকে অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন।

এদিকে, লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর বুধবার জানিয়েছিলেন তার জেলার তিনটি উপজেলার ৩০টির মত গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office