শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
তেজগাঁওয়ে বিস্ফোরণ

দগ্ধ ইয়াসিনও মারা গেলেন

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

লাশ প্রতীকী ছবি

রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকার ছয়তলা একটি ভবনের একটি ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ ইয়াসিন তালুকদারও (৩২) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালে তিনি মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল প্রথম আলোকে এ তথ্য জানান।

ইয়াসিন তালুকদারের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ করছিলেন। এর পাশাপাশি তিনি চাকরির জন্য চেষ্টা করছিলেন।

গত শুক্রবার রাত সাড়ে নয়টায় পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি ভবনের তিনতলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইয়াসিন তালুকদার ও জিতু হাসান (২৮) দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন শনিবার জিতু হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জিতু হাসানও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সে এমবিএ করছিলেন। তাঁর শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

পুলিশ জানায়, গ্যাসলাইন লিকেজ হওয়ায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছিল। সিগারেট ধরাতে গিয়ে এ বিস্ফোরণ ঘটে। আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনেন স্থানীয় লোকজন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office