শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘদিন সরকারে থাকায় উন্নয়ন সম্ভব হচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্রপথেই অধিকাংশ পণ্য পরিবহন হয়। সারাবিশ্বের অর্থনীতিতে এ পণ্য পরিবহনের গুরুত্ব অনেক। জাহাজ চলাচলে উচ্চশিক্ষার জন্য বর্তমান সরকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে, শিক্ষা ও প্রশিক্ষণ একসাথে অর্জন করতে হবে।

বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড- অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের লক্ষ্য। দীর্ঘদিন সরকারে থাকার সুযোগে সব খাতে উন্নয়ন করা সম্ভব হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলাবোধ বজায় রেখে কাজ করে দেশের সম্মান বাড়াতে হবে। সমুদ্রে যারা চাকরিরত তারাও বড় রেমিট্যান্স যোদ্ধা। ইঞ্জিন কন্ট্রোল সিমুলেটরের মাধ্যমে এখন থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ মেরিন একাডেমির গ্রহণযোগ্যতা বাড়ছে। মেরিন একাডেমির মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। সততা, দক্ষতা ও কর্তব্যনিষ্ঠা বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office