শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সারা দেশে ১১ দিনের কর্মসূচি বিএনপির

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে পর্যাপ্ত দ্রব্যসামগ্রী বিক্রির দাবিতে সারা দেশে ১১ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপির উদ্যোগে ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায়, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর ও মহানগরে, ২ মার্চ জেলা পর্যায়ে, ৫ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ। একইভাবে জাতীয়তাবাদী ছাত্রদল ৬ মার্চ, যুবদল ৮ মার্চ, স্বেচ্ছাসেবক দল ৯ মার্চ, কৃষক দল ১০ মার্চ, মহিলা দল ১৪ মার্চ ও তাঁতি দলের উদ্যোগে ১৫ মার্চ বিক্ষোভ সমাবেশ হবে। এ ছাড়া ১২ মার্চ বিএনপির উদ্যোগে সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা, পথসভা ও লিফলেট বিতরণ করা হবে।

এসব কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মাঠপর্যায়ে এসব কর্মসূচি নিয়ে যাওয়ার মাধ্যমে দেশবাসীকে সম্পৃক্ত করতে যাচ্ছি। আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, প্রয়োজনে এসব কর্মসূচিতে যোগ দিন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকারের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। তাদের যেমন বাজারের ওপর নিয়ন্ত্রণ নেই, একইভাবে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই, উৎপাদনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেই। দুর্নীতির কারণে এমন একটা পর্যায় চলে গেছে যে জিনিসপত্রের দাম প্রতিটি ক্ষেত্রে ২০-২৮ শতাংশ বেড়ে যাচ্ছে।’

সিন্ডিকেটগুলো কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারের চরম দুর্নীতির যে ইফেক্ট (প্রভাব), তার প্রভাব বাজারে গিয়ে পড়ছে এবং জনগণকে তার মাশুল দিতে হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office