শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নানা চড়াই-উৎরাই পেরিয়ে পূর্ণ হলো নতুন সরকারের দুই মাস

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. সালেহ হাসান নকিব বলেছেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্যাম্পাসে ছাত্র নির্যাতন অতীতের সবকিছুকে ছাড়িয়েছে। টার্গেট করে ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের হলে ডেকে এনে বা ধরে এনে বিশেষ কক্ষে রাতভর নির্যাতন করা হয়েছে। এমনকি মেরে ফেলার মতো জঘন্য কাজও হয়েছে। এসবের যথাযথ বিচার হওয়া জরুরি।

সোমবার (৭ অক্টোবর) রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার – টর্চার ওয়াচডগ বাংলাদেশ’ আয়োজিত এক অনলাইন ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. সালেহ বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের ইতিহাস অনেক লম্বা। আশি ও নব্বই দশকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হরহামেশাই সংঘর্ষ হতো। এইসব সংঘর্ষে অনেক ছাত্র আহত ও নিহত হয়েছে। তবে সেগুলো প্রধানত ছিল প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ। সেইসব সংঘর্ষ ও গত পনেরো বছরে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে তার চরিত্রে মৌলিক পার্থক্য রয়েছে।

উপাচার্য বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষই এসব ঘটনায় চুপ থেকেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অভিভাবকও এসব ঘটনায় চূড়ান্ত খারাপ না ঘটার আগ পর্যন্ত কোনো ধরনের কথা বলেননি। তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগে মেধার বদলে দলীয়করণ বেশি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনে ন্যায়নিষ্ঠ, নীতিবান, যোগ্য লোককে আনা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডিতে যারা ছিলেন তাদের কাজই ছিল ক্ষমতাসীন ছাত্র রাজনীতির নেতাদের অপকর্মকে আড়াল করা।

ওয়েবিনারে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্র নির্যাতনের ইতিহাস প্রায় দীর্ঘ ৫০ বছরের, কিন্তু সেগুলো সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা হয়নি।

এ সময় আরও বক্তব্য দেন ২০১৯ সালে ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি বলেন, শুধু আবরার ফাহাদ নয়, সারা দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ভয়াবহ ঘটনা পাওয়া যাবে। এগুলোর সঠিক নথিভুক্তকরণ ও বিচার জরুরি। তা না হলে এসব ঘটনা পুনরায় ফিরে আসবে।

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন- মানবাধিকার সংগঠন অধিকারের সভাপতি অধ্যাপক ড. সি আর আবরার, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক ও মানবাধিকার সংগঠন এইচআরএসএসের প্রধান উপদেষ্টা নূর খান লিটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরিন আমিন ভূঁইয়া, মানবাধিকার আইনজীবী ও সোচ্চারের লিগ্যাল ডিরেক্টর ব্যারিস্টার শাইখ মাহদি।

এই ওয়েবিনারে সোচ্চার ক্যাম্পাস নির্যাতন নিয়ে করা গবেষণার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে নির্যাতিত ৫০ জন শিক্ষার্থীর সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office