শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে অর্থদণ্ড দিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের সামনে অবস্থান করে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের বিভ্রান্ত করে আসছিল। চক্রটির সদস্যরা রোগীদের বেড ও ট্রলি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করে আসছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে এসআরবি-৩-এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটক ১১ জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- হেলাল (৩২), ছয় মাস; আলামিন (৩২), এক মাস; ইমন (২৮), ১৫ দিন; মোয়াজ্জেম (৫০) ও শহিদুল মোল্লা (৩৭), সাত দিন করে এবং সাদ্দাম (৩৫) ও সিফাত (২২), তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড।

এছাড়া নূরনবীকে ১০ হাজার টাকা, মাহামুদুলকে পাঁচ হাজার টাকা, আল শাহরিয়ার হোসেন বাপ্পিকে পাঁচ হাজার টাকা এবং শাকিলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি জানিয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের হয়রানি বন্ধ এবং নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দালালদের প্ররোচনায় না পড়ে হাসপাতালের নির্ধারিত তথ্যকেন্দ্র বা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office