শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারও পক্ষে নেই হেফাজত

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হেফাজতে ইসলাম বাংলাদেশ

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো অবস্থান নেই। হেফাজতের কেউ যদি কারও পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেন কিংবা সমর্থন করেন, তাহলে তা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে হেফাজতের কোনো যোগসূত্র নেই।

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন রাব্বানী স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

মহাসচিব সাজিদুর রহমানকে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক, ইসলাহী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি বাদে হেফাজতের আর কোনো কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।’

এ ছাড়া ‘জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। এমনকি হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রাসুল, কোরআন সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোনো কাজ ঘটলে, সে ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।’

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে সমর্থন জানিয়েছে হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office