শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

না ফেরার দেশে চলেগেলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   শনিবার, ২২ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা গেছেন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর।
শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানান,তাঁর ছোট ছেলে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন।
রনধীর কুমার দেব শ্রীমঙ্গল উপজেলায় টানা তিন বার আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি সাতগাঁও ইউনিয়ন পরিষদের ৪ বারের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বর্তামানে জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য ছিলেন। তিনি হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সাথে অতপ্রোতভাবে জড়িত ছিলেন।
রনধীর কুমার দেবের পরিবার সুত্রে জানা যায়, বছর খানেক ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ভারতে বেশ কিছুদিন থেকে তিনি চিকিৎসা করে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে শারীরিকভাবে অসুস্থবোধ করলে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। দুপুরের দিকে তার অবস্থার অবনতি ঘটলে বেলা ১ টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন।
এদিকে রনধীর কুমার দেবের মুত্যুতে শোক প্রকাশ করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার -৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড.মো আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষেদের চেয়ার‌ম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মৌলভীবাজার জজ কোর্টের পিপি এডভোকেট এ এস এম আজাদুর রহমান, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ বিভিন্ন সংগঠেনের নেতৃবৃন্দরা।
মৃত্যুর আগ পর্যন্ত রনধীর কুমার দেব ৩য় বারের মতো শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। রনধীর কুমার দেব সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তিনি ১৯৮৮ সাল থেকে ৪ বার সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালনকালে তিনি সাতগাঁও ইউনিয়ন ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পাদন করেন। দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবং উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিক্ষা ক্ষেত্রেও রয়েছে তার অবদান। তিনি শ্রীমঙ্গল সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে অতপ্রোতভাবে জড়িত ছিলেন। ব্যক্তিগত জীবনে রনধীর কুমার দেব দুই পুত্র সন্তানের জনক। তার বড় ছেলে বর্তমানে লন্ডন প্রবাসী ও ছোট ছেলে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও একজন ব্যবসায়ী। পরিবারের তার স্ত্রী, দুই পুত্র, দুই পুত্রবধু ও নাতিসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office