শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিজেকে মানুষ ভাবতে বিরক্ত লাগছে, বললেন শিলাজিৎ

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

শিলাজিৎ মজুমদার। একাধারে তিনি গায়ক, গীতিকার ও অভিনেতা। জন্মেছিলেন ১৯৬৫ সালের ৯ অক্টোবর। সে হিসেবে আজ তার জন্মদিন। আর পাঁচটা দিনের মতোই এ দিনটি কাটিয়েছেন তিনি। পার্থক্য একটাই, অনুরাগীরা ফোনে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের এ সংগীতশিল্পীকে। তবে মনের কোণে খানিকটা কষ্ট জমাটবাধা রয়েছে তার।

ভারতীয় গণমাধ্যমকে বিশেষ এই দিনে তিনি বলেন, ‘ভেবেছিলাম, বয়স বাড়লে শান্তি পাব। বর্তমান পরিস্থিতি দেখতে দেখতে মানুষ সম্বন্ধে বিরক্তি ধরে যাচ্ছে। নিজেকে মানুষ বলে ভাবতেও! কেমন একটা ঘোরের মধ্যে যেন বেঁচে আছি। বেঁচে থাকার ঘোর।’

এমন মন্তব্য শুনে তার ভক্তরা সহজেই বুঝে নিয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের হত্যাকাণ্ডকে ঘিরে দেশে যে অস্থিরতা বিরাজ করছিল সেটাকে বুঝাতে চেয়েছেন।

বিজ্ঞাপনী সংস্থার চাকরি ছেড়ে পুরোপুরি গান নিয়ে থাকতে চেয়েছিলেন। ১৯৯৪ সালে ‘ভূমিকা’ অ্যালবাম যখন বের হল, সে বছরই কবীর সুমন, অঞ্জন দত্ত, নচিকেতা- প্রত্যেকের ক্যাসেট বেরিয়েছে। নচিকেতার অভিষেকও ওই বছরই। তবে শিলাজিৎ অন্যদের তুলনায় আলাদা রাস্তায় হাঁটলেন। বাকিদের গানে ব্যাকরণের একটা ব্যাপার ছিলো। শিলাজিৎ সে জায়গায় একেবারে ফ্রি-স্টাইলে, মুক্তভাবে গান করতে থাকলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office