শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজ বাড়িতে অবরুদ্ধ নৌকার প্রার্থী, নিজের ভোটও দিতে পারেননি

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২৮ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী ইলিয়াস কবির বকুল ভোটের দিন রবিবার সকাল থেকে নিজ বাড়িতে অবরুদ্ধ ছিলেন। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা অবরুদ্ধ করে রাখায় নিজের ভোটটিও দিতে পারিনি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ওই প্রার্থী।

তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, নৌকার প্রার্থী হয়েও ভোট দিতে পারলাম না, আমাকে পরিকল্পিত ভাবে ফেল করানো হচ্ছে। আমার অনেক কর্মীর বাড়িতে হামলা চালানো হচ্ছে।

জানা গেছে, সকালের দিকে ধান্যখোলা কেন্দ্রে দুই ইউপি সদস্যের গন্ডগোলে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকে। বাগআঁচড়ার ছোট কলোনি কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক লাঞ্চিত হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ৬ জন আহত হয়।
এর আগে, দফায় দফায় মারামারি, কেন্দ্র দখলের মহড়া, জাল ভোট প্রদান, জোর করে পছন্দের প্রার্থিকে ভোট প্রদানে বাধ্য করা, চেয়ারম্যান প্রার্থী লাঞ্চিত ও নির্বাচন বয়কটসহ নানা অভিযোগের মধ্যদিয়ে শুরু হয় শার্শার ১০টি ইউপির নির্বাচন। সকাল থেকে বিক্ষিপ্ত সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office