শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিত্য নতুন মনের ভাজে # মাহাসরূপা টুবন-এর কবিতা

  |   রবিবার, ০৩ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ২৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নিত্য নতুন মনের ভাজে # মাহাসরূপা টুবন-এর কবিতা

খেলছিস ভালোই হৃদয় খেলা
লুটিয়ে পড়ছিস যখন তখন
নিত্যনতুন মনের ভাজে
যেথায় তোর সুখ জাগে।

ঝিলিক লাগায়
চিত্ত জাগায়
নানা রঙের অঙ্গ ছোঁয়ায়।
দিনগুলি তোর কাটছে বেশ
নানা খেলার ছন্দ রেশ।

নিস্তব্ধ রাতের আকাশে
তারাদের সাথে হয় কথা
যে কথা বলতে গিয়েও
যখন তখন হয় না বলা
তোর সাথে।

একটা সময় চলতো খেলা
তোর আমার হৃদয় খেলা
কথার পিঠে কথা বলা।

এখন আমরা বোবা কালা
বেজায় বেশি ভদ্র সাজা।
সামাজিক আর লৌকিকতায়
ধন্য আমি তোর এমন উদাসীনতায়।

কাটছে ভালো দিনগুলি বেশ
তোর আমার অভিনয় শেষ।
মুখে হাসি, বুকে ব্যাথা
তবুও চলছে অভিনয়ের রঙ্গ তামাশা।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office