| রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট | ১৪১ বার পঠিত | পড়ুন মিনিটে
নীরাবতি # জামিল আহমেদ-এর কবিতা
এক জীবনে কতোটা আর দুঃখ দেবে
এক মানবী
এক জীবনে কতোটা আর বেদনা দেবে
এই হৃদয়ে
যেন কোটি বছরের অপেক্ষা পেরিয়ে
তুমাকে বলেছিলাম ভালোবেসেছি
তুমার না হয় অনেক আভা
তাইতো আমাকে কাদালে
চোখের নদী বহে গেল
একটি স্মৃতি দিয়ে গেছো
শেষ বর্ষার রাতে
চুমে ছিলাম তুমার কোমল ঠোঁটে
এখন তুমি অন্য কারো অন্য কারো ঘরে
এখন আমার প্রতিটি রাত
ভেসে যায় আঁখি জলে
বিষণ্ণতা আপাদ মস্তক
খেলা করে
অভিশাপ দিচ্ছি সুখী হবে খুব সুখী
আমার খবর পাবে একদিন অস্ত পারে।