শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

নূরের দলের নাম হবে ‘গণঅধিকার পরিষদ’ অথবা ‘বাংলাদেশ অধিকার পার্টি’

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

‌‌‘‘সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবো। দলটি যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিতে পারে সেভাবেই এগিয়ে যাচ্ছি। বাকিটা সময় হলেই দেখা যাবে। আর দলের সম্ভাব্য নাম ‘গণ অধিকার পরিষদ’ অথবা ‘বাংলাদেশ অধিকার পার্টি’।’’ আজ সোমবার দুপুরে নিজের সম্ভাব্য রাজনৈতিক দল নিয়ে এভাবে প্রত্যাশা ব্যক্ত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

নুর বলেন, ‘মূলত গত মার্চ মাসে আমাদের রাজনৈতিক দল ঘোষণার পরিকল্পনা ছিল কিন্তু মোদিবিরোধী আন্দোলন এবং আমাদের বেশকিছু সহযোদ্ধাকে গ্রেফতারের কারণে আমরা একটি চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। এখন রাজনৈতিক দল গঠনের আগে অন্যান্য যে কাজ আছে সেগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ইতোমধ্যেই ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, যুবকদের নিয়ে যুব অধিকার পরিষদ, শ্রমিকদের নিয়ে শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসীদের নিয়ে প্রবাসী অধিকার পরিষদ, সর্বশেষ আমরা পেশাজীবীদের নিয়ে পেশাজীবী অধিকার পরিষদ গঠন করেছি।’

নুর যে দল গড়বেন তা কোনো পন্থি হবে না বলে জানান তিনি। এটি হবে গণমানুষের জন্য। এমন প্রত্যাশা ব্যক্ত করে নুর বলেন, ‘আমাদের দেশের রাজনীতিকে অনেকে বামপন্থি ও ডানপন্থি ধারায় বিভক্ত করে। তবে আমাদের চিন্তাভাবনা হচ্ছে কোন পন্থি না হয় গণমানুষের জন্য, গণমানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করা। একটি দলের মিশন ভিশন কিন্তু সময়ের সঙ্গে পরিবর্তন হয়। আমাদের অন্যতম একটি প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনা এবং রাজনীতিতে যাতে সৎ সাহসী ও যোগ্য লোকটা আসতে পারে তার পরিবেশ তৈরি করা।’
জানা গেছে, নতুন দলের প্রধান (সভাপতি বা প্রেসিডেন্ট) যিনিই থাকুন না কেন, নুর দলের মুখ্য ব্যক্তি হিসেবে থাকবেন। তার চিন্তা ও পরিকল্পনাকে প্রাধান্য দিয়ে সব শ্রেণি-পেশার মানুষকে একত্র করে একটি তারুণ্যনির্ভর দল গড়ার প্রস্তুতি চলছে। এতে প্রাধান্য দেওয়া হবে তরুণদের। পাশপাশি অবসরপ্রাপ্ত সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ ও বিভিন্ন রাজনীতিক ও অরাজনৈতিক সংগঠনকেও টানার চেষ্টা চলছে। একসময় রাজনীতি করতেন, এখন নানা কারণে নিষ্ক্রিয়- এমন ব্যক্তিদের সঙ্গেও নতুন দলের উদ্যোক্তাদের আলোচনা চলছে।

এছাড়া, দল ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যেই সারা দেশের মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হবে। সে লক্ষ্যেই এগিয়ে চলছে নুরের প্রস্তুতি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office