শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নেতাকর্মীকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান তারেক রহমানের

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বন্যাকবলিত এলাকার মানুষকে সহযোগিতায় এগিয়ে আসতে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিযেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আকস্মিক এ বন্যায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দি হয়ে পড়েছে।

বন্যা কবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে।

অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office