শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নৌকায় এক দিনে ধরা পড়ল ৯৯ মণ রুপালি ইলিশ

সারাদেশ ডেস্ক   |   বুধবার, ২৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণ বঙ্গোপসাগরে এক নৌকায় এক দিনে ধরা পড়েছে ৯৯ মণ রুপালি ইলিশ। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ছোট বড় ইলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় চেয়ারম্যানঘাটে নিলামে কেজিপ্রতি ৫০০ টাকা করে বিক্রি করেন জেলেরা। যা বিক্রি হয়েছে ১৯ লাখ ৮০ হাজার টাকায়। এই সময় মাছগুলো নিলামে ক্রয় করেন মেঘনা ফিশিং নামের একটি ট্রলার।

নৌকার মাঝি আবুল কাশেম বলেন, মা-বাবার দোয়া নামের এই নৌকাটি গভীর রাতে মাছ ধরার জন্য সাগরে গেলে জাল ফেলেন তারা। পরে জাল তুললে দেখতে পান অনেক ছোট বড় ইলিশ। যা দেখে নৌকার মাঝি-মাল্লারা প্রথমে অবাক হলেও পরে তারা অনেক খুশি হন।

নৌকায় থাকা এক মাল্লা বলেন, একসাথে এত ইলিশ আমরা কখনো পাইনি। মাছ নিয়ে চেয়ারম্যানঘাট আসলে মাছ দেখতে জড়ো হয় অনেক মানুষ। পরে মাছগুলো নিলামে কিনে নেন মেঘনা ফিশিং মালিক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office