শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পাখি শিকারের তথ্য দিলেই মিলছে শীতবস্ত্র

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ার চলনবিলে পাখি শিকারের তথ্য দিলেই উপহার হিসেবে মিলছে শীতবস্ত্র। পাখি শিকার বন্ধে এবং সচেতনতা তৈরিতে এমন অভিনব উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া বাজারে পাখি শিকারের তথ্যদাতা তিন ব্যক্তিকে এই শীতবস্ত্র তুলে দেন সংগঠনের সদস্যরা। এ সময় স্থানীয় বাজারে পাখি শিকার রোধে পথসভা ও লিফলেট বিতরণ করেন পরিবেশকর্মীরা।

এ সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, কলম ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, উপজেলার পাঙ্গাশিয়া বাজারে ইয়ারগান দিয়ে পাখি শিকার চলছে মর্মে তিন ব্যক্তি মুঠোফোনে তথ্য দেন। পরে সেখানে অভিযান চালানো হয়। পাখি ও প্রকৃতিকে বাঁচাতে পাখি শিকারের তথ্যদাতাকে শীতবন্ত্র দেওয়া হচ্ছে।

এ বিষয়ে সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান বলেন, চলনবিলে পাখি বাঁচাতে পরিবেশকর্মীরা প্রতিনিয়ত কাজ করছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office