শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

পৃথিবীর কোথাও বিনামূল্যে বই দেওয়ার এমন নজির নেই: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশ ডেস্ক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৩৫কোটি বই বিতরণ করা হচ্ছে । এসব বইয়ের দাম হাজার-হাজার কোটি টাকা । তাও বিনামূল্যে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। পৃথিবীর কোথাও বিনামূল্যে বই দেওয়ার এমন নজির নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি ছেলেমেয়েকে লেখাপড়ার জন্য বই দিয়েছেন। দেশের চার কোটি ছেলেমেয়ে এই বই পাবে।

শনিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনার জন্য গত তিন বছর আমরা বই উৎসব অনুষ্ঠান করতে পারিনি। সে কারণে আমাদের মনে কষ্ট ছিল। এ বছর করোনা নিয়ন্ত্রণে থাকায় শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিন তাদের প্রিয় বই হাতে তুলে দিতে পেরে আমরা খুশি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু বই নয়, দেশের মানুষের কথা ভেবে হাজার হাজার টাকার করোনার টিকাও বিনামূলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। সে কারণেই দেশ আজ সুরক্ষিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জ্যোতিশ্বর পাল, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী মাকসুদা আহম্মেদসহ শিক্ষার্থী-অভিভাবকরা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office