| রবিবার, ০৭ নভেম্বর ২০২১ | প্রিন্ট | ১৩৫ বার পঠিত | পড়ুন মিনিটে
পৌষের কাছাকাছি # জামিল আহমেদ
একবার আয়, পৌষ এসেছে
এই শহরের সড়ক বাতি জ্বলে
তোর হাতের আঙুলআঙুল ঢুকিয়ে
হবে আলাপন
চাওয়া পাওয়ার সব গল্পঃ
কিংবা না পাওয়ার সব বেদনা
আমার সকল বেদনা
তুমাকে বলবো গোপনে
তুমুল যৌবন যায়
একবার ভূল করে হলেও তুই আয়
আমার রাত্রি বেলা ঘুম আসেনা
খুব বিষণ্ণ মনে দিবস রজনী যায়
তবু তুমাকে ভেবে ভেবে
রাত কাটে না
চোখের নীচে কালো ছায়া
বিষে বিষে নীল হয়ে গেছি
এ জীবন নারীতেই পূর্ণতা লাভ করে
প্রতীক্ষা আর কতো করা যায়
তুই বল এক মানবী
সময় গেলে তা আর কি ফেরে
তোকে সাজাবো নক্ষত্র আর জোছনার আলোয়
হৃদয়ে পথ সবটুকু তুমার জন্যে খালি
একবার আয় অভিমানী
অভিমান ভেঙে।।