শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্রতি বছর ১ ডিসেম্বর পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

আজ থেকে প্রায় ৯ বছর আগে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে চ্যানেল আই প্রাঙ্গনে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’। বছরের পহেলা ডিসেম্বরে দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে জমে উঠতো এই ব্যান্ড ফেস্ট। ফ্রেন্ড ফেস্টের স্বপ্ন দ্রষ্ট্রা আইয়ূব বাচ্চু এখন প্রয়াত! তবে তার সেই স্বপ্ন এ বছর থেকে আরও বিস্তৃত পরিসর পেল।

বাংলা ব্যান্ড নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সঙ্গে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন (বামবা) যুক্ত হয়ে ১ ডিসেম্বর বাংলাদেশে ‘ব্যান্ড মিউজিক ডে’ বলে ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে সাড়ে ১১টায় চ্যানেল আই চেতনা চত্বরে ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়া এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামবার সভাপতি হামিন আহমেদসহ অন্য সদস্যরা।

এখানেই ঘোষণা করা হয় প্রতি বছর ডিসেম্বরের ১ তারিখে দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বীর মুক্তিযোদ্ধা আজম খানের হাত ধরে আমাদের ব্যান্ড সংগীতের শুরু। আজকের যেই অবস্থা এদেশের জঙ্গিবাদের যেই উত্থান, যখন গ্রামে জারি, সারি, বাউল, নাটক, যাত্রা সব ছিল, তখন এই জঙ্গিরা ছিল না। এই আপনারাই পারেন সংস্কৃতির বিকাশের মধ্যে দিয়ে জঙ্গিবাদকে রুখতে।

এরপর প্রথমেই আইয়ুব বাচ্চু স্মরণে গাওয়া হয়, ‘সেই তুমি, কেন এত অচেনা হলে’। গান শেষে ‘লাল সবুজ বেলুন উড়িয়ে ফেস্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, বাচ্চুর স্বপ্ন ছিল এই ব্যান্ড ফেস্টটিকে বড় পরিসরে করার জন্য। আজ বাচ্চু নেই, তবে বাচ্চুর কাজটা তার সঙ্গীরা এতদূর নিয়ে এসেছে। সেজন্য তার সহশিল্পীদের সালাম জানাই।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, আজ আইয়ুব বাচ্চু নেই, উনার স্মৃতি আছে। এই মানুষটির যেই স্বপ্নটি ছিল, সেই স্বপ্নে হাতে হাত দিয়ে চ্যানেল আই এই প্রাঙ্গণ থেকে ব্যান্ড মিউজিক ডে-এর আয়োজন শুরু হয়। সেই যাত্রার শুরু থেকে যারা তার সঙ্গে ছিলেন তাদের অভিনন্দন জানাতে চাই। তার স্বপ্নটিকে আরো বৃহৎ পরিসরে আমরা নিয়ে যেতে চলেছি কাল আর্মি স্টেডিয়ামে।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আগামীতে এই স্বপ্ন আরো বড় হবে, বিশাল হবে। স্বপ্নপূরণ হবে। অনেক মানুষ যারা ব্যান্ড সংগীত শুনতে ভালোবাসেন, সেই তরুণরা সবসময় তাদের বিনোদনের প্ল্যাটফর্ম খুঁজে পাবে।

দুই দিনব্যাপী ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’র দ্বিতীয় দিন শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামের কনসার্টে অংশ নিচ্ছে নগর বাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office