শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ফাইভজিকে বিস্তৃত করবে সিক্সজি

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইভজিকে বিস্তৃত করবে সিক্সজি

সাধারণ মানুষের কাছে নির্ধারিত সময়ে ৬ষ্ঠ প্রজন্মের ইন্টারনেট তথা সিক্সজি প্রযুক্তি পৌঁছে দিতে গ্রিসের এক বিজ্ঞানীকে ২ মিলিয়ন ডলারের ফান্ড দেওয়া হয়েছে।

ড. মিকালেস ম্যাথু কুইন্স ইউনিভার্সিটির কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং ও সিগন্যাল প্রসেসিং বিভাগের চেয়ারম্যান তিনি ও তার দলের সদস্যরা নর্দান আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটিতে ওয়্যারলেস ব্রডব্র্যান্ডের উন্নয়নে কাজ করছেন। গত বছর তার দল ইউরোপিয়ান রিসার্চ কাউন্সিল কনসোলিডেটর অনুদান লাভ করে। তার গবেষণা প্রকল্পের কাজ চলবে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত।

যদিও বলা হচ্ছে ফাইভজি থেকে সিক্সজি নেটওয়ার্কে পৌঁছাতে আরও অন্তত ৯ বছর সময় লাগবে। সাধারণত নতুন প্রজন্মের ওয়্যারলেস নেটওয়ার্ক পুরনো প্রজন্মের নেটওয়ার্ককে বিদায় করে দেয়।

তবে ফাইভজির ক্ষেত্রে এমন কিছু ঘটবে না; বরং ফাইভজির ব্যবহারকে আরও বিস্তৃত করবে সিক্সজি। এ ছাড়াও ফাইভজির অবকাঠামো ব্যবহার করেই সিক্সজি নেটওয়ার্ক চালু করা যাবে। ফলে জায়গায় জায়গায় ছোট ছোট টাওয়ার বসানোর মতো সময়সাপেক্ষ কাজ থেকে রেহাই পাওয়া যাবে। ড. ম্যাথু জানান, ইন্টারনেট-অব-থিংসের কানেকটিভিটি স্পিড বৃদ্ধি, মানুষ ও কম্পিউটারের যোগাযোগ বাড়াবে এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়ন ঘটাবে সিক্সজি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office