শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

সবার জন্য সুলভ হচ্ছে ইন্টারনেট

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইন্টারনেট

‘ইন্টারনেট’ মানুষের জীবযাত্রায় ‘লাইফ লাইন’ হিসেবে কাজ করছে। আর এ ‘জীবনশক্তি’কে নিশ্চিত করতে দেশের প্রতিটি মানুষের জন্য উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

 

বলেছেন, এ সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে আগামী এক বছরের মধ্যে প্রতিটি মোবাইল টাওয়ার ৪জি নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্যে কাজ চলছে। উচ্চগতির অপটিক্যাল ফাইভার ব্রডব্যান্ড নেটওয়ার্ক দ্বীপ, চর ও হাওরসহ দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কাজ চলছে। সবার জন্য সুলভ ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাতে আন্তর্জাতিক সংস্থা এলায়েন্স ফর অ্যাফরডেবল ইন্টারনেটের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে ব্রডব্যান্ড নীতিমালা বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে এটুআই এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, টেলিযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মহসিনুল আলম, এলায়েন্স ফর অ্যাফরডেবল ইন্টারনেটের কর্মকর্তা শহীদ উদ্দিন আকবর এবং এলানুর সারপঙ বক্তৃতা করেন।

মন্ত্রী ইন্টারনেটকে বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার বাহন হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইন্টানেট রাষ্ট্রের জন্য একটি যথাযথ এবং বড় বিনিয়োগ। এরই ধারাবাহিকতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে ইতোমধ্যে ৫৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে ফ্রি ওয়াইফাই জোনের আওতায় আনা হয়।

তিনি দেশে উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট বিকাশে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে দ্বীপ, চর, হাওরসহ প্রায় সকল ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office