শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফেনীতে প্রবাসী হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ৩ দিনের রিমান্ডে

অনলাইন রিপোর্ট:   |   রবিবার, ২২ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংযুক্ত আরব-আমিরাতপ্রবাসী স্বামী মো. সোহেলকে হত্যা মামলায় স্ত্রী শিউলী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে ছবি: সংগৃহীত

ফেনীতে সংযুক্ত আরব-আমিরাতপ্রবাসী মো. সোহেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া তাঁর স্ত্রী শিউলী আক্তারকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। আজ রোববার শুনানি শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশ।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, গতকাল শিউলী আক্তারকে (২৮) আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আজ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর শিউলীকে জিজ্ঞাসাবাদের জন্য ফেনী থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে গতকাল সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাত ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে নারায়ণ করা মাদ্রাসা এলাকার ছুট্টু মিয়া নামের এক ব৵ক্তির বাড়ি থেকে শিউলী আক্তারকে তাঁর দুই শিশুসন্তানসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার ফেনী মডেল থানা-পুলিশ ফেনীর সুফি সদর উদ্দিন সড়কে চৌধুরী সুলতানা ম্যানসনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী সোহেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে বৃহস্পতিবার সোহেলের স্ত্রী শিউলী আক্তার তাঁর দুই সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাট থেকে পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার রাতে সোহেলের মা বাদী হয়ে শিউলী আক্তারকে আসামি করে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।

শিউলীকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর স্বামীকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আজ সংবাদ সম্মেলন করে র‌্যাব-৭–এর ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, পরকীয়া প্রেমের জেরে সোহেলকে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন তাঁর স্ত্রী শিউলী। হত্যার কাজে ব্যবহৃত দা বাসার পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office