শিরোনাম
এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ আশুলিয়ায় পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ: ২০ কারখানায় ছুটি এইচএসসির ফল প্রকাশ : পাসে শীর্ষে ঢাকা, সবচেয়ে বেশি ফেল বরিশালে নানা জল্পনা কল্পনার পর বিএনপিতে যোগ দিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ সাইফুল আলম সিদ্দিকী

ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির

বিচ্ছেদের কয়েক মাসের ব্যবধানে জীবনের মোড় ঘুরিয়ে দিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একদিকে গোপনে বিয়ে, অন্যদিকে প্রথম সন্তানের আগমনের সুখবর—সব মিলিয়ে নতুন অধ্যায়ের ঘোষণা দিলেন এই অভিনেত্রী।

চলতি বছরের মার্চের শেষ দিকে আবু সাইয়িদ রানার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানার কথা জানিয়েছিলেন মৌসুমী হামিদ। তখনই তিনি জানান, বছরের শুরুতেই তাঁদের আলাদা হয়ে যাওয়া সম্পন্ন হয়েছে। সেই ঘটনার কয়েক মাস পরই ব্যক্তিগত জীবনে একেবারে নতুন চমক নিয়ে হাজির হলেন তিনি।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির একটি আয়োজনে অংশ নেন মৌসুমী হামিদ। সেখানেই প্রথমবারের মতো প্রকাশ্যে ধরা পড়ে তাঁর বেবিবাম্প। উপস্থিত ছিলেন তাঁর স্বামী আবদুল ওয়াদুদ সজীবও।

অনুষ্ঠানেই অভিনেত্রী জানান, এতদিন বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত ছিল পরিকল্পিতই। একই সঙ্গে বিয়ে ও মাতৃত্বের খবর একসঙ্গে জানিয়ে সবাইকে চমকে দিতে চেয়েছিলেন তিনি। জীবনের এই নতুন অধ্যায়ে ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন মৌসুমী।

বিয়ের প্রসঙ্গে তিনি জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। প্রায় ১৪ বছরের বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। সেই বন্ধুত্ব থেকেই গড়ে ওঠে দাম্পত্য সম্পর্ক।

মৌসুমী বলেন, “আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সেই কারণেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে তাঁর মা হওয়ার গুঞ্জন চলছিল। অবশেষে নিজেই সামনে এসে বিয়ে ও মাতৃত্বের খবর নিশ্চিত করলেন এই অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office