শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ফ্লাইওভারের নিচে টিনের ঘরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৬

সারাদেশ ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে একটি টিনের ঘরে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলো- ফারুক হোসেন (২৮), আব্দুর রহমান (২৬), মো আরিফ (২০), মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে শান্ত (২৬), মো. আব্দুল খালেক (২১) ও মোহাম্মদ হোসেন (২০)।

পুলিশ সূত্র জানায়, রোববার গভীর রাতে নগরের খুলশী থানার সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বাসা থেকে রিকশা করে ষোলশহর এলাকায় খালার বাসায় যাচ্ছিলেন ওই তরুণী। জিইসি মোড় পার হয়ে বাটাগলির সামনে পৌঁছালে তাকে বহন করা রিকশাটির গতিরোধ করে তিনজন যুবক। তারা তাকে রিকশা থেকে নামিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে একটি টিনের ঘরে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে তিনজন। পরে আরও তিনজন যুক্ত হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা বলেন, ওই তরুণীকে বহনকারী রিকশাচালকের মোবাইল ছিল না। তিনি বিপদ আঁচ করতে পেরে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে অন্য আরেক রিকশাচালক এগিয়ে আসেন। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাৎক্ষণিক ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। পরে ঘটনায় জড়িতদের শনাক্ত করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই নারী বাদ হয়ে মামলা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office