শিরোনাম
রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক

বক্স অফিস কাঁপাচ্ছে ‘দৃশ্যম ২’

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৮ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমা সমালোচকদের প্রশংসা থেকে শুরু করে বক্স অফিসে আয়,সব দিক দিয়েই এই ছবির প্রাপ্তির ঝুলি ভরে উঠছে।

বড়পর্দায় মুক্তির ১০ দিনের মধ্যেই অভিষেক পাঠক পরিচালিত এই ছবিটি বিশ্বজুড়ে ২০৩ কোটি রুপি ব্যবসা করেছে। চলতি বছর আয়ের দিক দিয়ে বলিউডের প্রথম পাঁচটি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম ২’। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, খুব শীঘ্রই প্রথম তিনের মধ্যে স্থান পাবে অজয় দেবগন-টাবু অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি।

২০১৫ সালে মুক্তি পাওয়া দৃশ্যম সিনেমা পরিচালনা করেছিলেন নিশিকান্ত কামাত। মূলত ২০১৩ সালে মুক্তি পাওয়া মোহনলাল অভিনীত একটি মালয়ালম সিনেমা। ছবিটি ভারতে এতটাই জনপ্রিয়তা পায় যে, পরে সেটি কন্নড়, তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় রিমেক করা হয়। ২০২০ সালে মুক্তি পায় মোহনলাল অভিনীত দৃশ্যম-২, এটিও বক্স অফিসে সাফল্য পায়।

ছবিতে বিজয় সালগাঁওকরের চরিত্রে অভিনয় করেছেন অজয়। সাত বছর আগে বিজয়ের বড় মেয়ের হাতে খুন হয় আইজি মীরা দেশমুখ (তাবু)-এর ছেলে। পুরোনো সেই কেসের তদন্তে ফের নামে গোয়া পুলিশ। এবার দায়িত্বে নতুন আইজি, অক্ষয় খান্না। তবে কি এবার পুলিশের হাতে ধরা পড়ে যাবে বিজয়ের পরিবার? এই রহস্যের জটই খুলবে ছবিতে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office