শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বন্যা মোকাবিলা করে সুনামগঞ্জের শিক্ষার্থীরা বসল এসএসসি পরীক্ষায়

সারাদেশ ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

গত ১৬ জুনের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের অনেক শিক্ষার্থীর বইপত্র ভিজে নষ্ট হয়ে গিয়েছিল। সরকারের দেওয়া নতুন বই পেয়ে তারাও ঘুরে দাঁড়িয়েছে। বসেছে এসএসসি পরীক্ষা দিতে।

বৃহস্পতিবার উৎসবের আমেজে শুরু হয়েছে পরীক্ষা। করোনা-বন্যায় দুই দফা পরীক্ষা পেছানোর পর বৃহস্পতিবারও ভারি বর্ষণের ভোগান্তি ছিল। তবে জেলার সবকয়টি কেন্দ্রেই যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে।

জেলা শিক্ষা অফিসের দায়িত্বশীলরা বলেছেন, বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়েছে। শতভাগ শিক্ষার্থী এসেছে কি-না সেই তথ্য পরীক্ষা শুরুর সময় জানা যায় নি। ৫৩ কেন্দ্রে ২৮ হাজার ২০৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা।

জেলায় সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে ২৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৩ কেন্দ্রে এবং ৩৮টি সাব ভেন্যুতে পরীক্ষা দিচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থীরা ১৩ কেন্দ্রে এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এসএসসি, দাখিল, ভোকেশনাল পরীক্ষায় বসেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office